রান তাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩৬ রানের লক্ষ্যটা কী সহজেই না পেরিয়ে গেল নিউজিল্যান্ড। কাল হারারের দ্বিতীয় ওয়ানডেটা ১০ উইকেটে জিতে কিউইরা নতুন করে লিখেছে রেকর্ড বইয়ের একটি পাতাও। ওয়ানডেতে এর আগে এত রান পেরিয়ে ১০ উইকেটে জেতেনি কোনো দল। এর আগে ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের ২২৯ রান কোনো উইকেট না হারিয়েই পেরিয়েছিল শ্রীলঙ্কা। কলম্বোয় সেঞ্চুরি পেয়েছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার উপুল থারাঙ্গা ও তিলকরত্নে দিলশান। লঙ্কানরা ভেঙেছিল ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড। ১৯৯২ বিশ্বকাপে মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজকে ২২১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাকিস্তান। কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছায় ক্যারিবীয়রা। ওই ইনিংসে অবশ্য ব্যাট করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটসম্যান। ওয়াসিম আকরামের ইয়র্কারে ব্রায়ান লারা আহত হয়ে মাঠ ছাড়ায় ডেসমন্ড হেইন্সের সঙ্গী হয়েছিলেন রিচি রিচার্ডসন।