প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্য ২০৭। পরশু ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনের চতুর্থ ওয়ানডে ৩১তম ওভারেই জিতে নিল ভারত। ওয়ানডেতে ২০০ বা তার বেশি রান তাড়া করে এর চেয়ে কম ওভারে জেতার উদাহরণ আছে আর মাত্র সাতটি। সবচেয়ে কম ওভারে ২০০ করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নে কানাডার ২০২ রান মাত্র ২০.৩ ওভারে টপকে গিয়েছিল ক্যারিবীয়রা। ওয়াভেল হাইন্ডস (৩১ বলে ৬৪) ও ব্রায়ান লারার (৪০ বলে ৭৩) তাণ্ডবে ম্লান হয়ে গিয়েছিল জন ডেভিসনের অসাধারণ ইনিংস (৭৬ বলে ১১১)। এরপরই আছে অস্ট্রেলিয়া। ২০১১ সালে মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ২২৯ রান অস্ট্রেলিয়া টপকে যায় ২৬ ওভারে। ৯৬ বলে ১৫টি করে চার ও ছক্কায় ১৮৫ রান করেছিলেন শেন ওয়াটসন।