৬৩ রানে নেই ৪ উইকেট। ৩৫০ তাড়া করতে নেমে কোনো দলের এ অবস্থা হলে হাল ছেড়ে দেওয়াটাই স্বাভাবিক। তবে উইকেটে বিরাট কোহলি থাকলে আলাদা ব্যাপার। যত বড় চ্যালেঞ্জ ততই ভয়ংকর ব্যাটসম্যান কোহলি। ১৫ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড দলও সেটা হারে হারে টের পেয়েছে। কোহলির আরেকটি দারুণ সেঞ্চুরিতে জয় পেয়েছে ভারত। ১২২ রানের এ ইনিংস দিয়ে শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন কোহলি। তাড়া করতে নেমে সেঞ্চুরি করে সবচেয়ে বেশি ম্যাচে জয় পাওয়ার রেকর্ড এখন কোহলির। এ নিয়ে মোট ১৫ ম্যাচে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ফিরেছেন কোহলি। মাত্র দুবার তাড়া করতে নেমে সেঞ্চুরি করেও দল জেতাতে পারেননি কোহলি। টেন্ডুলকারের এমন অভিজ্ঞতা হয়েছিল তিনবার।
তাড়া করে জয়ে সেঞ্চুরি
সেঞ্চুরি ব্যাটসম্যান সর্বোচ্চ
১৫ বিরাট কোহলি ১৮৩
১৪ শচীন টেন্ডুলকার ১৩৪
৯ সনাৎ জয়াসুরিয়া ১৫২
৯ তিলকরত্নে দিলশান ১২৩
৯ সাঈদ আনোয়ার ১৩১