রান তাড়ায় সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরি করেও ডানেডিনে কাল দলকে জেতাতে পারেনি তিলকরত্নে দিলশান। তবে একটা রেকর্ডে নিজেকে নিয়ে গেছেন সবার ওপরে। ওয়ানডেতে রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন তাঁর। গতকালের সেঞ্চুরিটাসহ ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে তাঁর সেঞ্চুরি ১১টি। পেরিয়ে গেছেন তাড়া করতে নেমে ১০ সেঞ্চুরি করা সনাৎ জয়াসুরিয়াকে। সব দলের ব্যাটসম্যানদের মধ্যে এই তালিকায় সবার ওপরের নামটা অবশ্য শচীন টেন্ডুলকারের। ব্যাটিং জিনিয়াসের ৪৯টি ওয়ানডে সেঞ্চুরির ১৭টি এসেছে তাড়া করতে নেমে। পরের নামটাও আরেক ভারতীয় বিরাট কোহলির। ২১ ওয়ানডে সেঞ্চুরির ১৪টি কোহলি করেছেন পরে ব্যাট করে। ১১টি সেঞ্চুরি নিয়ে দিলশানেরর সঙ্গে যৌথভাবে তিন নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ক্রিস গেইল। তাড়া করতে নেমে জয়াসুরিয়ার সমান ১০টি সেঞ্চুরি আছে সাবেক পাকিস্তানি ওপেনার সাঈদ আনোয়ারের।