রান তাড়ায় 'বিরাট' কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাট কোহলির নামটা যে-ই রাখুন না কেন, নামকরণের জন্য তিনি পুরো ১০০ নম্বরই পাবেন। ক্রিকেট মাঠে ভারতীয় এই ব্যাটসম্যানের কীর্তিগুলো যে বিরাট বিরাট। পরশু টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দলকে জিতিয়ে আরেকবার নিজেকে চেনালেন কোহলি। ইডেন গার্ডেনের ওই অপরাজিত ৫৫ রানের ইনিংসের পর রান তাড়ায় দল জিতেছে এমন টি-টোয়েন্টিতে কোহলির গড় ১০৯.১৬। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরে ব্যাট করে দল জিতেছে এমন ম্যাচে কমপক্ষে ১০ ইনিংস ব্যাট করাদের মধ্যে কোহলির ব্যাটিং গড়ই সবচেয়ে বেশি। মানদণ্ডটা ৫ ইনিংস ধরলে কোহলি নেমে যান তিনে। যেখানে ২৫৫ ও ১১২ গড় নিয়ে শীর্ষ দুইয়ে অস্ট্রেলিয়ার মাইক হাসি ও জর্জ বেইলি।

.
.