প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবুল বাশার ও তামিম ইকবাল। বাংলাদেশের এই দুই ব্যাটসম্যানই শুধু টেস্টে ৩ হাজার রান পেরিয়েছেন। তবে বোলিংয়ে প্রতিপক্ষকে ৩ হাজারের বেশি রান ‘উপহার’ দেওয়া বোলার আছেন চারজন। এঁদের মধ্যে সবার ওপরে সাকিব আল হাসান। টেস্টে ৪৭২৮ রান দিয়েছেন সাকিব। অবশ্য বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বলও (১৫৮৬.৫ ওভার) করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ১৪৫৭.২ ওভারে ৪০৭৬ রান দিয়ে আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক আছেন সাকিবের পরই। এ ছাড়া দুই পেসার শাহাদাত হোসেন (৩৭৩১) ও মাশরাফি বিন মুর্তজা (৩২৩৯) তিন হাজারের ওপরে রান দিয়েছেন। সব মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার মতোই সবচেয়ে বেশি রান দেওয়ার তালিকাতেও সবার ওপরে স্পিনত্রয়ী—ভারতের অনিল কুম্বলে (১৮৩৫৫)। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (১৮১৮০) ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (১৭৯৯৫)।