রানআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌড়ে রান নেওয়ার সময় সাবধান থেকো—অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে ব্যাট করতে নামার আগে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট এই পরামর্শ দিতেই পারে কোনো ব্যাটসম্যানকে। সঙ্গীকে রানআউট করেই যে ‘খ্যাতি’ পেয়ে গেছেন শ্রীলঙ্কার অধিনায়ক। ৫৪টি রানআউটের সঙ্গে জড়িয়ে তাঁর নাম। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এ পর্যন্ত নিজে ১৪ বার রানআউট হয়েছেন ম্যাথুস। তাঁর সঙ্গে দৌড়াতে গিয়ে রানআউট হয়েছেন ৪০ জন। ২০০৮ সালের পর রানআউটে ম্যাথুসের ধারেকাছেও নেই আর কেউ। সবচেয়ে কাছাকাছি থাকা মহেন্দ্র সিং ধোনির নাম জড়িত ৩৭টি রানআউটে। ধোনি অবশ্য নিজেই রানআউট হয়েছেন ২৪ বার। তালিকার তিনে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ২৬ বার রানআউট হওয়া ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির মালিক সঙ্গীকে রানআউটের খাঁড়ায় ফেলেছেন ৮ বার।