রানআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিলকরত্নে দিলশান রানআউট ৬২। কুশল পেরেরা রানআউট ১১৬। কাল হাম্বানটোটায় লঙ্কান ওপেনারদের দেখানো পথেই রানআউট পাকিস্তানের ওপেনার আজহার আলীও। ৩৬৭২ ম্যাচে ৩২ বার—ওয়ানডেতে এক ইনিংসে দুই ওপেনারের রানআউট হওয়ার ঘটনা একটু বিরলই বলতে হয়। এর সঙ্গে প্রতিপক্ষের ওপেনারও যোগ হলে তালিকাটা হয়ে যায় আরও সংক্ষিপ্ত। ওয়ানডেতে একই ম্যাচে চার ওপেনার কখনোই রানআউট হননি। তিন ওপেনারের রানআউটের ঘটনা মাত্র ছয়টি। এই ছয় ঘটনার সর্বশেষ চারটিতেই জড়িয়ে লঙ্কানদের নাম। ২০০৭ সালে আবুধাবিতে উপুল থারাঙ্গা রানআউট হওয়ার পর পাকিস্তানের দুই ওপেনার সালমান বাট ও ইমরান নাজিরও রানআউট। ২০০৪ সালে ডাম্বুলায় অস্ট্রেলিয়ার হেইডেনের সঙ্গে যোগ দেন জয়াসুরিয়া-কালুভিতারানা। ২০০২ সালে ব্রিস্টলে রানআউট ভারতের সৌরভ গাঙ্গুলী-বীরেন্দর শেবাগ এবং শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু। এর আগে ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ও ১৯৮৫ সালে ভারত-ইংল্যান্ড ম্যাচে তিন ওপেনার রানআউট হন।