রানবন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই টেস্টের চার ইনিংসে একটি ডাবল সেঞ্চুরি, দুটি সেঞ্চুরি। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে ইউনিস খানের রান ৪৬৮। দুই টেস্টের সিরিজে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। আগের রেকর্ডটা ছিল জাভেদ মিয়াঁদাদের। ১৯৮৮-৮৯ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ‘বড়ে মিঁয়া’ করেছিলেন ৩৮৯ রান। তবে দুই টেস্টের সিরিজে সবচেয়ে বেশি রানের তালিকায় এ দুজনও অনেক পেছনে। এ তালিকায় সবার ওপরের নামটা সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়ার। ১৯৯৭-৯৮ মৌসুমে ভারতের বিপক্ষে দুই টেস্টে ৫৭১ রান করেছিলেন জয়াসুরিয়া, যার মধ্যে ছিল একটি ট্রিপল সেঞ্চুরিও (৩৪০)। এর পরেই আছেন কিংবদন্তি ইংলিশ ব্যাটসম্যান ওয়ালি হ্যামন্ড। ১৯৩২-৩৩ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামন্ড দুই টেস্টে মাত্র দুই ইনিংস খেলে করেছিলেন ৫৬৩ রান (২২৭ ও ৩৩৬*)। একটা ইনিংসে অপরাজিত থাকায় ওই সিরিজে হ্যামন্ডের গড়ও অবিশ্বাস্য, ৫৬৩!