রানাকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানাকে স্মরণ ছবি: শামসুল হক
রানাকে স্মরণ ছবি: শামসুল হক

বেঁচে থাকলে হয়তো সাবেক কোচের আতিথেয়তায় ব্যস্ত হয়ে উঠতেন মানজারুল ইসলাম রানা। কিন্তু মানজারুল যে এখন কেবলই ছবি! খুলনার মুজগুন্নি এলাকায় তাঁর বাসায় গিয়ে কাল সেই ছবির দিকেই অপলক তাকিয়ে থাকলেন খুলনা টেস্টে ধারাভাষ্য দিতে আসা বাংলাদেশ দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। প্রয়াত প্রিয় ছাত্রের বাসায় তাঁর সঙ্গী হয়ে গেছেন বিসিবির তিন নির্বাচক ফারুক আহমেদ, মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। ২০০৭ সালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন মানজারুল