রানির স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মাটিতে বিশ্বকাপ। নিউজিল্যান্ড উপলক্ষটা উদ্যাপন করেছে ফাইনালে উঠেই। টুর্নামেন্টজুড়েই দারুণ ক্রিকেট খেলার পুরস্কার পেলেন দলটির অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও কোচ মাইক হেসন। রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনের সম্মাননা হিসেবে গতকাল দুজনকেই নিউজিল্যান্ড অর্ডার অব মেরিট (এনজেডওএম) খেতাব দেওয়া হয়েছে। এ ছাড়া সফল বিশ্বকাপ আয়োজনের স্বীকৃতিস্বরূপ ডেম কোম্পানিয়ন অব এনজেডওএম করা হয়েছে নিউজিল্যান্ডের আয়োজক কমিটির প্রধান থেরেস ওয়ালসকে। কোচ হেসন সম্মাননা পাওয়ার পুরো কৃতিত্বই দিয়েছেন দলের সব খেলোয়াড়কে। এএফপি।