প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মণ সান্ডাক্যানকে সুইপ করে যখন চার মারলেন স্টিভ ও’কিফ, তখনো বোঝা যায়নি শটটির গুরুত্ব। অস্ট্রেলিয়ার ইনিংসের ৬৩তম ওভারের ওই শটটির কারণেই অনন্য এক রেকর্ড থেকে বঞ্চিত হলেন ও’কিফ ও তাঁর সঙ্গী পিটার নেভিল। ১৭৮ বলের জুটিতে তাঁদের সংগ্রহ যে শুধু ওই ৪টি রানই! একটুর জন্য ১০০ বল কিংবা এর বেশি বল খেলেও কোনো রান না করা জুটির রেকর্ডটি হলো না তাঁদের। তবে যা করেছেন তা-ও কম কী? ১০০ বলের বেশি স্থায়ী জুটির মধ্যে সবচেয়ে ধীরগতির রেকর্ড গড়েছেন! রেকর্ডটি অবশ্য খুব পুরোনো নয়। গত ডিসেম্বরেই দিল্লি টেস্টে ২৭ রানের তৃতীয় উইকেট জুটিতে ৪২.১ ওভার খেলেছিলেন হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স।