রানের পাহাড়ে আয়ারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এড জয়েস আর অ্যান্ডি বলবার্নি। ১৩৮ রানের দুর্দান্ত সেই জুটিটির এক পর্যায়ে ছবি: এএফপি।
এড জয়েস আর অ্যান্ডি বলবার্নি। ১৩৮ রানের দুর্দান্ত সেই জুটিটির এক পর্যায়ে ছবি: এএফপি।

হোবার্টের আবাহাওয়া আজ মেঘলা। পারিপার্শ্বিকতা বিচারেই চসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল জিম্বাবুয়ে। শুরুর সাফল্যও ছিল। কিন্তু তারপরেও আইরিশদের সংগ্রহটা পাহাড় ছুঁয়েছে। এড জয়েসের সেঞ্চুরি আর অ্যান্ডি বলবার্নির ৯৭ রানের ওপর দাঁড়িয়ে ৩৩১ রানের সংগ্রহ তাদের।
মাত্র ১৬ রানেই ফিরে​ছিলেন পল স্টার্লিং। পানিয়াঙ্গারার বলে শন উইলিয়ামসনের ক্যাচ হন তিনি। ৭৯ রানের মাথায় পোর্টারফিল্ডকে সাজঘরের পথ দেখান উইলিয়ামসন, মাসাকাদজার সহায়তায়। শুরুর সাফল্যে ভাস্বর জিম্বাবুয়ে যখন কিছুটা ফুরফুরে, ঠিক তখনই পাল্টা প্রতিঘাত শুরু হয় আইনিশদের পক্ষ থেকে। তৃতীয় উইকেট জুটিতে এড জয়েস ও অ্যান্ডি বলবার্নি নিজেদের মধ্যে গড়ে তোলেন ১৩৮ রানের দুর্দান্ত এক জুটি। এঁরা দু’জন ১৮.৩ ওভার ব্যাট করে ওভারপ্রতি সাতের ওপর রান তুলে ​আয়ারল্যান্ডকে এগিয়ে নিয়ে যান অনেকদূর, স্বপ্ন দেখান সংগ্রহকে তিনশ’র ওপর নিয়ে যাওয়ার। দলীয় ২১৭ রানে ফেরেন চতুর্থ আইরিশ হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি পূরণ করা এড জয়েস। তবে চতুর্থ উইকেট জুটিকে বলবার্নি কেভিন ও’ব্রায়েনকে সঙ্গে নিয়ে আরও ৫৯ রান যোগ করলে আয়ারল্যান্ডের সংগ্রহ যেতে থাকে তিনশ’র দিকেই। বলবার্নি সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে রান আউটের দুর্ভাগ্যের শিকার হলে শেষের দিকে কেভিন ও’ব্রায়েনের ২৪ আর গ্যারি উইলসনের ২৫ দলীয় সংগ্রহকে নিয়ে যায় বিশাল সংগ্রহের দিকে। কেভিন ২২ বলে তাঁর ইনিংসটি খেলেন। উইলসন তাঁর ২৫ রা​ন তোলেন মাত্র ১৩টি বল খেলেই।
জিম্বাবু​ইয়ান বোলাররা সাজঘরে গিয়ে নিজেদের বোলিং পরিসংখ্যান দেখলে নিশ্চয়ই লজ্জায় মুখ লুকাবেন। খরচটা তাদের আজ একটু বেশিই হয়ে গেছে। বিপুল খরচাপাতি করে শন উইলিয়ামসন ও টেন্ডাই চাতারা তুলে নিয়েছেন ৩টি করে উইকেট। চাতারা ৬৯ রান দিয়েছেন, উইলিয়ামসন দিয়েছেন ৭২ রান! ৬৯ রান দিয়ে একটি উইকেট ঝুলিতে ভরেছেন তিনাশে পানিয়াঙ্গারা। সূত্র: এএফপি।