প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ সালে আটটি সেঞ্চুরি হয়ে গেল কুমার সাঙ্গাকারার। কাল পাল্লেকেলেতে ১১২ রানের ইনিংস খেলার পর এ বছর তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সাঙ্গাকারার মোট রান ২৮২৮। এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়তে আর মাত্র ৬ রান দরকার লঙ্কান ব্যাটসম্যানের। এবার ৪৬ ম্যাচের ৫৪ ইনিংস খেলা সাঙ্গাকারার হাতে আছে আরও ১টি ওয়ানডে ও ১টি টেস্ট। ২০০৫ সালে ৪৬ ম্যাচের ৫৮ ইনিংসে ৫৬.৬৬ গড়ে ২৮৩৩ রান করেছিলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ২০০৩ সালে ২৬৫৭ রান করে তিনেও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের নাম। চতুর্থ রাহুল দ্রাবিড়, ১৯৯৯ সালে ২৬২৬ রান ভারতীয় ব্যাটসম্যানের। ২০০৬ সালে ২৬০৯ রান, শীর্ষ পাঁচের শেষ স্থানেও সাঙ্গাকারার নাম।