রাবাদা এখন এক নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কাল বড় স্বীকৃতিই পেলেন। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার এখন রাবাদা। চার ধাপ এগিয়ে সতীর্থ ইমরান তাহিরকে সরিয়ে শীর্ষে উঠলেন ২২ বছর বয়সী রাবাদা। ১৯৯৮ সালে সাকলায়েন মুশতাকের পর ওয়ানডেতে সবচেয়ে কম বয়সী এক নম্বর বোলার রাবাদা। ব্যাটিংয়েও শীর্ষে একজন দক্ষিণ আফ্রিকান, এবি ডি ভিলিয়ার্স। শুধু অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই নেই ওয়ানডে দলীয় র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দলটির কোনো ক্রিকেটার। বাংলাদেশের সাকিব আল হাসানই ধরে রেখেছেন জায়গাটি। তথ্যসূত্র: আইসিসি।