রামোসের ১০০ ও অন্যান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরি পূর্ণ হচ্ছে সার্জিও রামোসের, উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যাচ খেলার সেঞ্চুরি। রিয়াল মাদ্রিদ অধিনায়ক আজ মাঠে নামলেই তাঁর নাম লেখা হয়ে যাবে ইকার ক্যাসিয়াস, রাউল গঞ্জালেজ ও রবার্তো কার্লোসের মতো গ্রেটদের পাশে। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন শুধু এই তিনজন। সব দল মিলিয়ে অবশ্য ১০০ ম্যাচ ক্লাবের সদস্য ২৯। এই হিসাবটা শুধু ১৯৯২ সাল থেকে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বের। বাছাইপর্ব ও সাবেক ইউরোপিয়ান কাপ হিসাবে নিলে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৩৫। দুই হিসাবেই রামোসের শততম ম্যাচ আজ, আর দুই হিসাবেই সবার ওপরের নামটা ইকার ক্যাসিয়াস। মূল পর্বে ১৬৪ ম্যাচ খেলা রিয়ালের সাবেক অধিনায়ক সব মিলিয়ে ম্যাচ খেলেছেন ১৬৮টি।