রাষ্ট্রপতির দাওয়াতে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবার টেবিলে সাকিবের কাঁধে রাষ্ট্রপতি আবদুল হামিদের হাত। ছবি: ফেসবুক
খাবার টেবিলে সাকিবের কাঁধে রাষ্ট্রপতি আবদুল হামিদের হাত। ছবি: ফেসবুক

কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে দেখা করেছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে কাল নিমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ বুধবার দুপুরে বঙ্গভবনে সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রীর সঙ্গেও ছবি তুলে রাখলেন সাকিব–শিশির দম্পতি। ছবি: ফেসবুক
রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রীর সঙ্গেও ছবি তুলে রাখলেন সাকিব–শিশির দম্পতি। ছবি: ফেসবুক

অনেকের মতো আবদুল হামিদও নিশ্চয়ই সাকিবের বিরাট ভক্ত! রাষ্ট্রপ্রধান হিসেবে সাধারণ ভক্তের মতো তো আর নিজের ভালো লাগা প্রকাশ করতে পারেন না রাষ্ট্রপতি। বঙ্গভবনেই তাই ডেকে নিলেন সাকিবকে। গতকাল রাতে রাষ্ট্রপতির আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে বঙ্গভবনে ঘুরে এলেন সাকিব।

দরবার হলে রাষ্ট্রপতির চেয়ারের সামনে দাঁড়িয়ে সাকিব-শিশির। ছবি: ফেসবুক
দরবার হলে রাষ্ট্রপতির চেয়ারের সামনে দাঁড়িয়ে সাকিব-শিশির। ছবি: ফেসবুক

শিশির তাঁর ফেসবুকে চারটি ছবি পোস্ট করেছেন। একটি খাবার টেবিলের। সেখানে বসা সাকিবের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রপতি। সস্ত্রীক রাষ্ট্রপতির সঙ্গেও আছে সাকিব ও তাঁর স্ত্রীর একটি ছবি। বঙ্গভবনে রাষ্ট্রপতির চেয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগটাও হাতছাড়া করেননি সাকিব-শিশির দম্পতি। সাকিব-কন্যা আলায়নার অবশ্য সময় কেটেছে সমবয়সী দুই সাথির সঙ্গে। আলায়নার খেলার একটি ছবিও পোস্ট করেছেন শিশির। বঙ্গভবনে ঘুরে এসে সাকিবের স্ত্রী লিখেছেন, ‘বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির নৈশভোজের দাওয়াতে। কী বিনয়ী আর মাটির মানুষ তিনি!’