রাহাতের বদলি ভাট্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত রাহাত আলীর বদলি নিল পাকিস্তান। চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে না পারা বাঁহাতি ফাস্ট বোলারের জায়গায় দলে নেওয়া হয়েছে ডান হাতি পেসার বিলাওয়াল ভাট্টিকে। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই ঢাকায় পৌঁছাবেন দুটি টেস্ট খেলা ২৩ বছর বয়সী ভাট্টি।
পাকিস্তান অবশ্য এর আগে বলেছিল রাহাতের বদলি হিসেবে কাউকে বাংলাদেশে নেওয়ার সম্ভাবনা নেই। গত ডিসেম্বরে ভাট্টি নিজেই চোটে পড়েছিলেন। হাতের ওই চোটের কারণেই বিশ্বকাপে খেলা সুযোগ হারানো ভাট্টি এখন পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে শ্রীলঙ্কায় আছেন। ক্রিকইনফো।