প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একে তো গায়ে গায়ে লাগানো আন্তর্জাতিক ক্রিকেট সূচি, তার ওপর লোভনীয় আইপিএল। বলতে গেলে বছরজুড়েই ‘দৌড়ে’র ওপর থাকতে হয় ভারতীয় ক্রিকেটারদের। এর মধ্যেও নিজেকে নির্ভার রাখার একটা উপায় বের করে নিয়েছেন অজিঙ্কা রাহানে। ভারতীয় এই ক্রিকেটার অনেক আগে থেকেই বলিউড অভিনেতা আমির খানের ভক্ত। সময়-সুযোগ পেলেই আমির অভিনীত ছবি দেখা শুরু করেন। রাহানের ভাষায়, ‘খেলা থেকে নিজেকে দূরে রাখার জন্য আমি প্রায়ই তাঁর ছবি দেখি।’ আমির খান প্রসঙ্গে অবশ্য টেনে এনেছেন নিজের স্ত্রী এবং পরিবারকেও। ক্রিকেটের একঘেয়েমি কাটাতে কখনো কখনো স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েন। সময় কাটান পরিবারের অন্যদের সঙ্গেও। বিদেশ-বিভুঁইয়ে থাকলেও পরিবারের সঙ্গে কথা না বললে চলে না রাহানের। ইয়াহু নিউজ।