রাহানের বিশ্ব রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নিলেন, আউট হয়ে গেলেন সাঙ্গাকারা (ছবিতে নেই)। ভারতের অজিঙ্কা রাহানে গল টেস্টে আটটি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডই গড়ে ফেলেছেন l এএফপি
বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নিলেন, আউট হয়ে গেলেন সাঙ্গাকারা (ছবিতে নেই)। ভারতের অজিঙ্কা রাহানে গল টেস্টে আটটি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডই গড়ে ফেলেছেন l এএফপি

বলটা রঙ্গনা হেরাথের ব্যাট ছুঁয়েছে কি ছোঁয়নি সংশয়টা থেকেই যাবে। তবে অমিত মিশ্রর বলটা স্লিপে অজিঙ্কা রাহানের হাতে জমা পড়তেই আঙুল তুলে দিলেন আম্পায়ার। রিভিউ নেই। ফল, ইতিহাসে ঢুকে গেলেন রাহানে। ম্যাচে যে এটা ভারতীয় ফিল্ডারের অষ্টম ক্যাচ। ১৩৮ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম উইকেটকিপারের ছাড়া অন্য কোনো ফিল্ডার ম্যাচে ৮টি ক্যাচ নিলেন। ম্যাচে ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড গড়া রাহানে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫টি ক্যাচ। বিশ্ব রেকর্ড এটাও। তবে এই কীর্তিটা রাহানের আগে করেছেন আরও আটজন ফিল্ডার।
ম্যাচে এর আগে সর্বোচ্চ ৭টি ক্যাচ নিয়েছিলেন পাঁচজন। ১৯৭৪ সালে পার্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল। প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৪টি ক্যাচ নিয়েছিলেন চ্যাপেল ভাইদের মেজোজন। ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটা অবশ্য সেই ১৯৩৬ সাল থেকেই চ্যাপেল পরিবারের ‘সম্পত্তি’। গ্রেগ চ্যাপেলের নানা ভিক রিচার্ডসন ১৯৩৬ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৫টি ক্যাচ নিয়েছিলেন।
১৯৭৭ সালে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই ইনিংসে ৫ ও ম্যাচে মোট ৭ ক্যাচ নিয়ে নানানাতির নিঃসঙ্গতা ঘোচান ভারতের যজুর্বেন্দ্র সিং। এরপর ম্যাচে ৭ ক্যাচ নিয়েছেন আরও তিনজন। রাহানে-যজুর্বেন্দ্রের মাঝে ইনিংসে ৫ ক্যাচ নিয়েছেন ভারতের আজহারউদ্দিন, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ও ড্যারেন ব্রাভো।

এক টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ
এক টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ

এক টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ
৮
অজিঙ্কা রাহানে
ভারত
প্রতিপক্ষ শ্রীলঙ্কা
ভেন্যু গল
২০১৫
৭
গ্রেগ চ্যাপেল
অস্ট্রেলিয়া
প্রতিপক্ষ ইংল্যান্ড
ভেন্যু পার্থ
১৯৭৪
৭
যজুর্বেন্দ্র সিং
ভারত
প্রতিপক্ষ ইংল্যান্ড
ভেন্যু বেঙ্গালুরু
১৯৯২
৭
হাশান তিলকারত্নে
শ্রীলঙ্কা
প্রতিপক্ষ নিউজিল্যান্ড
ভেন্যু কলম্বো
১৯৯২
৭
স্টিভেন ফ্লেমিং
নিউজিল্যান্ড
প্রতিপক্ষ জিম্বাবুয়ে
ভেন্যু হারারে
১৯৯৭
৭
ম্যাথু হেইডেন
অস্ট্রেলিয়া
প্রতিপক্ষ শ্রীলঙ্কা
ভেন্যু গল
২০০৪