রায়নার বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ের সঙ্গে সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর ‘গোপন’ কথাটি আর গোপন রাখতে পারলেন না। সুরেশ রায়না নাকি সতীর্থদের জানিয়েছেন, বিশ্বকাপ শেষে এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। সম্ভাব্য তারিখও জানিয়ে দিয়েছেন, ৩ বা ৮। কিন্তু পাত্রীর পরিচয়টা কিছুতেই জানাতে চাননি। তবে যেটুকু শোনা যাচ্ছে, কনে রায়নার পূর্বপরিচিত, দুজনেরই মা আগে থেকেই বন্ধু। বিয়েটা হওয়ার কথা লক্ষ্ণৌতে। রায়না নাকি বিশ্বকাপ শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে জানাবেন সবকিছু। এর আগে কমল হাসানের মেয়ে বলিউড অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে প্রণয়ঘটিত গুঞ্জন শোনা গিয়েছিল রায়নার। তবে শেষ পর্যন্ত সেটি গুঞ্জন হিসেবেই থেকে গেল। ইয়াহুক্রিকেট।