প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ওয়ানডেতে মাঠে নামলে দারুণ একটা মাইলফলক ছুঁয়ে ফেলবেন সুরেশ রায়না। ভারতের এই ব্যাটসম্যান ওয়ানডে ম্যাচ খেলেছেন ১৯৯টি, আজ খেললে ঢুকে যাবেন ‘টু হানড্রেড’ ক্লাবে। ভারতের হয়ে দুই শ ম্যাচ খেলেছেন আরও ১১ জন। ৪৬৩ ম্যাচ নিয়ে শচীন টেন্ডুলকার আছেন সবার ওপরে। সব মিলিয়ে ২০০ ম্যাচ খেলা ক্লাবে ভারতের চেয়ে বেশি প্রতিনিধিত্ব শুধু পাকিস্তানের, ১৩ জন। শ্রীলঙ্কার হয়ে সংখ্যাটি ১১, অস্ট্রেলিয়ার হয়ে ১০ জন। ওয়েস্ট ইন্ডিজের সাতজন, নিউজিল্যান্ডের ছয়জন, দক্ষিণ আফ্রিকার তিনজন। জিম্বাবুয়ের প্রতিনিধি দুই ফ্লাওয়ার ভাই। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, ইংল্যান্ডের কোনো খেলোয়াড় নেই এই তালিকায়! দেশটির হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন পল কলিংউড, ১৯৭টি।