রিয়াজের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসল পরিচয় বোলার। জিম্বাবুয়ের সঙ্গে নিজের কাজটা দারুণভাবেই করেছেন, নিয়েছেন ৪ উইকেট। তবে ওই ম্যাচে ব্যাট হাতে রাখা অবদানই পাকিস্তানের জন্য মূল্যবান ছিল। ১১৫ রানে ছয় উইকেট নেই—এমন কোণঠাসা অবস্থায় অধিনায়ক মিসবাহকে যোগ্য সঙ্গ দিয়েছেন, নিজেও পেয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। ২৯ বছর বয়সী এই ‘বোলার’ এবার নিজের পরিচয়টাও বদলে ফেলতে চান, হতে চান অলরাউন্ডার।
জিম্বাবুয়ে ম্যাচের আগে ব্যাটিংয়ে আলাদা করে বলার মতো কিছু করার আভাস দেননি। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর কোনো সেঞ্চুরি নেই। তবে জিম্বাবুয়ের বিপক্ষে চাপের মুখে অমন পারফরম্যান্সের পর রিয়াজের আশা, পাকিস্তান দলের পেস-বোলিং অলরাউন্ডারের দীর্ঘদিনের খরা দূর করতে পারবেন। এএফপি।