রুট এখন এক নম্বর
দল জিতেছে। অ্যাশেজ ফিরে পেয়েছে ইংল্যান্ড। কাল ট্রেন্ট ব্রিজ টেস্ট শেষ হওয়ার পর আরেকটি সুখবরও পেলেন ইংল্যান্ডের জো রুট। স্টিভেন স্মিথকে সরিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান এখন এই ইংলিশ। ট্রেন্ট ব্রিজে একমাত্র ইনিংসে রুট করেছেন ১৩০ রান। উল্টো দিকে দুই ইনিংস মিলিয়ে ১১ রান স্মিথের। টানা চার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ স্মিথ নেমে গেছেন তিনে। ট্রেন্ট ব্রিজ টেস্টের আগে রুট ছিলেন তিনে। দুইয়ে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।
প্রথম ইনিংসে ১৫ রানে ৮ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া পেসার স্টুয়ার্ট ব্রড বোলিং র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন দুইয়ে। ডেল স্টেইনই এক নম্বরে। তিনে জেমস অ্যান্ডারসন। অলরাউন্ড র্যাঙ্কিংয়ে সাকিবই ধরে রেখেছেন এক নম্বর জায়গাটা। তথ্যসূত্র: রিলায়েন্স আইসিসি র্যাঙ্কিং।
টেস্ট র্যাঙ্কিং সেরা পাঁচ
ব্যাটসম্যান
রেটিং
১ (+২) জো রুট ৯১৭!
২ (-) এবি ডি ভিলিয়ার্স ৮৯০
৩ (-২) স্টিভেন স্মিথ ৮৮৪
৪ (-) হাশিম আমলা ৮৮১
৫ (-) কুমার সাঙ্গাকারা ৮৭৪
বোলার
রেটিং
১ (-) ডেল স্টেইন ৯০৫
২ (+৩) স্টুয়ার্ট ব্রড ৮৫২!
৩ (-১) জেমস অ্যান্ডারসন ৮১৫
৪ (-১) ট্রেন্ট বোল্ট ৮১৪
৫ (-১) ইয়াসির শাহ ৮১০!
! ক্যারিয়ারসেরা রেটিং