প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জো রুট কি আনন্দে উড়ছেন? তাঁর আসলে ওড়ারই কথা। টেস্ট অধিনায়কত্বের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে তাঁর দল। কিন্তু পরাজিত দলের সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেছেন, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে এভাবে হারিয়ে ‘বাক-বাকুম’ করার কিছু নেই রুটের। তাঁর অধিনায়কত্বের আসল পরীক্ষা নেবে অস্ট্রেলিয়ার মাটিতে আগামী অ্যাশেজ সিরিজ। সেখানে শুধু মাঠেই নয়, খেলা হয় মাঠের বাইরেও। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম থেকে শুরু করে কঠিন হাতে সামলাতে হবে অস্ট্রেলিয়ার দর্শকদের। স্মিথ মনে করেন, অস্ট্রেলিয়ার দর্শকই রুটদের সবচেয়ে কঠিন পরীক্ষা নেবে। এসব সামলে অ্যাশেজ সিরিজ জিততে পারলেই হয়তো অধিনায়ক হিসেবে স্মিথ ভালো নম্বর দেবেন রুটকে। ক্রিকেট অস্ট্রেলিয়া।