রুট-কুকের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৯ রানের মধ্যেই অভিষিক্ত মার্ক স্টোনম্যান (৮) এবং টম ওয়েস্টলিকে (৮) ফিরিয়ে দিয়ে ভালোই শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শুরুর সেই রেশ তারা আর ধরে রাখতে পারেনি। জোড়া ধাক্কার পর ইংল্যান্ড ইনিংসের হাল শক্ত হাতে ধরেন সাবেক ও বর্তমান অধিনায়ক অ্যালিস্টার কুক ও জো রুট। দুজনেই করেছেন সেঞ্চুরি। চা-বিরতির আগেই ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি করেছেন রুট। আর বিরতির পর ব্যক্তিগত রানকে তিন অঙ্কে নিয়ে গেছেন কুক, টেস্টে যেটি তাঁর ৩১তম সেঞ্চুরি। এ রিপোর্ট লেখা পর্যন্ত রুট ও কুক অপরাজিত ছিলেন ১২৯ ও ১১৩ রানে। তৃতীয় উইকেটে দুজনের ২৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৬৬.৩ ওভারে ইংল্যান্ডের রান ২৭০। কুক-রুটের ব্যাটিং দৃঢ়তার আগে স্টোনম্যানকে কেমার রোচ এবং ওয়েস্টলিকে মিগুয়েল কামিন্স ফিরিয়ে দেন। ক্রিকইনফো।