রুথ প্রিডোর চিরবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১টি টেস্ট খেলে ৪৭৬ রান। গড় ৩১.৭৩, কোনো সেঞ্চুরি নেই। খুব আহামরি কিছু তো নয়! কিন্তু পরিসংখ্যানের কী সাধ্য রুথ প্রিডোকে বোঝায়! ষাটের দশকে টেস্ট ক্রিকেট খেলা এই নারী ক্রিকেটার যে কোচ হিসেবেই বেশি পরিচিত ছিলেন। তাঁর হাত ধরেই প্রথম কোনো বৈশ্বিক প্রতিযোগিতা জিতেছিল ইংল্যান্ড। ১৯৮৮ সালে প্রথম যখন প্রিডোকে স্থায়ীভাবে ইংল্যান্ড দলের কোচ করা হয়, সবাই চমকে উঠেছিল। কোনো নারী ক্রিকেট দলে স্থায়ী কোচ নিয়োগের সেটিই ছিল প্রথম ঘটনা। সিদ্ধান্তটি যে ভুল ছিল না, তা ১৯৯৩ বিশ্বকাপ জিতিয়েই প্রমাণ করেছিলেন। গত সপ্তাহে বর্ষীয়ান এই ক্রিকেটার ৮৫ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন। সূত্র: ক্রিকইনফো