রুদ্ধশ্বাস ম্যাচে বেঙ্গালুরুর জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের জন্য শেষ ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবের দরকার ছিল ১৭ রান। প্রথম ৩ বলে ১১ রান তুলে কঠিন সমীকরণটিকে অনেকটাই সহজ করে এনেছিল পাঞ্জাব। বোলার ক্রিস জর্ডানের দ্বিতীয় ও তৃতীয় বলে চার ও ছক্কা হাঁকিয়ে পাঞ্জাবকে স্বপ্ন দেখিয়েছিলেন যিনি, সেই মার্কাস স্টয়নিস (২২ বলে ৩৪*) শেষ তিন বলে নিতে পারলেন মাত্র ৪ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৭৫ রান তাড়া করে ১ রানের হারল পাঞ্জাব (১৭৪/৪)।
এর আগে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ৬ উইকেটে তুলেছিল ১৭৫ রান। ওপেনিং জুটিতে আসে ৬৩।এর কিছুক্ষণ পরেই স্কোরবোর্ডে বেঙ্গালুরু ৬৭/৩। এরপর এবি ডি ভিলিয়ার্সের ৩৫ বলে ৬৪ রানের সুবাদে চ্যালেঞ্জিং স্কোর গড়ে তারা। তথ্যসূত্র: ক্রিকইনফো।