রুদ্ধশ্বাস ম্যাচে বেঙ্গালুরুর জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুদ্ধশ্বাস ম্যাচে বেঙ্গালুরুর জয় জয়ের জন্য শেষ ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবের দরকার ছিল ১৭ রান। প্রথম ৩ বলে ১১ রান তুলে কঠিন সমীকরণটিকে অনেকটাই সহজ করে এনেছিল পাঞ্জাব। বোলার ক্রিস জর্ডানের দ্বিতীয় ও তৃতীয় বলে চার ও ছক্কা হাঁকিয়ে পাঞ্জাবকে স্বপ্ন দেখিয়েছিলেন যিনি, সেই মার্কাস স্টয়নিস (২২ বলে ৩৪*) শেষ তিন বলে নিতে পারলেন মাত্র ৪ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৭৫ রান তাড়া করে ১ উইকেটে হারল পাঞ্জাব (১৭৪/৪)।
এর আগে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ৬ উইকেটে তুলেছিল ১৭৫ রান। ওপেনিং জুটিতে ৬৩ রান এলেও পরের ৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় বেঙ্গালুরু। এরপর এবি ডি ভিলিয়ার্সের ৩৫ বলে ৬৪ রানে চ্যালেঞ্জিং স্কোর গড়ে বেঙ্গালুরু। ক্রিকইনফো।