প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পেসার। এটি পুরোনো পরিচয়। গিটারিস্ট, গায়ক পরিচয়টাও অজানা নয়। তবে এবার তাঁকে দেখা যাবে রুপালি পর্দায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলা হচ্ছে! ব্রেট লি। ক্রিকেট ধারাভাষ্য, ব্যবসা আর নিজের গানের দল নিয়ে ব্যস্ত থাকা অস্ট্রেলিয়ার সাবেক পেসার ছবির শ্যুটিংও শুরু করে দিয়েছেন। ছবির নাম আনইন্ডিয়ান। ভারতীয় বংশোদ্ভূত পরিচালক ও লেখক অনুপম শর্মা এই ছবির পরিচালক। বিশ্বকাপের মাঝে সপ্তাহ খানেকের মতো ধারাভাষ্যকক্ষের বাইরে ছিলেন লি। এই সময়টা আসলে কাজে লাগিয়েছেন অস্ট্রেলিয়ায় ছবির শ্যুটিংয়ে। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে শ্যুটিংয়ের সেটে নেচেছেন। তাঁর নাচে মুগ্ধ সহশিল্পীরা। আইএএনএস।