রুবেলের অস্ত্রোপচার আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাতেই অস্ত্রোপচার হচ্ছে রুবেল হোসেনের। আজ মিরপুরের একটি হাসপাতালে হওয়ার কথা সেটি। অস্ত্রোপচারের পর অন্তত মাস দেড়েক খেলা ও অনুশীলনের বাইরে থাকতে হতে পারে তাঁকে।

চ্যাম্পিয়নস ট্রফি শেষে ঢাকায় ফিরে বিসিবির চিকিৎসকদের রুবেল জানান, বার্মিংহামে হোটেলের দরজার সঙ্গে ধাক্কা খেয়ে তিনি বাঁ চোখ ও কানের মাঝখানে চোট পান। এমআরআই রিপোর্টে চোটের জায়গায় ফাটল ধরা পড়লে চিকিৎসকেরা তাঁকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী কাল মুঠোফোনে জানিয়েছেন, অস্ত্রোপচারের পর মাস দেড়েকের মতো খেলা ও অনুশীলনের বাইরে থাকতে হতে পারে জাতীয় দলের এই পেসারকে।