প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের একাডেমি মাঠে পরপর কথা বলে গেলেন ভারত অনূর্ধ্ব-১৯ দলের মহীপাল লমরর, নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে ও সহকারী কোচ বিনোদ কুমার দাস। ছোটদের ক্রিকেটের ভিড়ে আন্তর্জাতিক তারকা পেলে সাংবাদিকেরা সেদিকে ঝুঁকবেনই। রুবেল হোসেনকে দেখে তাই ভারতীয় সাংবাদিকদের দলটাও ঢুকে গেল জিমনেসিয়ামে। এ কথা-সে কথার পর তাঁরা জানতে চাইলেন, বিরাট কোহলি আইপিএলে খেলতে ডাকলে রুবেল কি যাবেন? বাংলাদেশ দলের পেসার বল হাতে যতই বিধ্বংসী হোন, এই প্রশ্নে লাজুক হাসলেন। কিন্তু তেতে উঠলেন পরের প্রশ্নেই। কোহলিকে বল করতে কেমন লাগে জানতে চাইলে উঠে দাঁড়িয়ে বললেন, ‘কোহলিকে দুবার আউট করেছি। আমার বলে সে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও আউট হয়েছে। তাকে দেখলেই কেন যেন জেদ ওঠে আমার। মনে হয় ওকে আউট করতেই হবে।’