রুমানাদের সামনে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম দিনেই বাংলাদেশের কঠিন পরীক্ষা, ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনলজি (এআইটি) মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। 

২০০৪ থেকে শুরু হওয়া মেয়েদের এশিয়া কাপে প্রতিবারই জিতেছে ভারত। এবার ষষ্ঠ এশিয়া কাপেও তারাই ফেবারিট। শক্তিশালী ভারতের বিপক্ষে নামার আগে কাল অবশ্য বৃষ্টিবাধায় পড়তে হয়েছে বাংলাদেশ মহিলা দলকে। প্রথমে তাদের অনুশীলনের ভেন্যু ছিল থের্ডথাই ক্রিকেট গ্রাউন্ড (টিসিজি)। বৃষ্টির কারণে মাঠ বদলে এআইটিতে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অনুশীলন করেন রুমানা-জাহানারা-সালমারা।

তবে অনুশীলনে কিছু সমস্যার মুখে পড়তে হয় বলে জানান মহিলা দলের নির্বাচক আতহার আলী খান, ‘এআইটিতে অনুশীলনের তেমন সুবিধা নেই। টিম হোটেল থেকে মাঠে পৌঁছাতেই লেগেছে দুই ঘণ্টা। ফিরতেও তাই। ট্রাফিক খুব ভালো নয়।’

সমস্যা অবশ্য সব দলেরই। টিম হোটেল থেকে এআইটি মাঠের দূরত্ব ৩৮ কিলোমিটার আর টিসিজি ৩৫ কিলোমিটার।   

টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলই একবার করে খেলবে একে অপরের বিপক্ষে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে ৪ ডিসেম্বর। 

বাংলাদেশের খেলা

                    প্রতিপক্ষ

২৬ নভেম্বর         ভারত

২৮ নভেম্বর         থাইল্যান্ড

২৯ নভেম্বর         নেপাল

৩০ নভেম্বর         পাকিস্তান

৩ ডিসেম্বর         শ্রীলঙ্কা

মোহালি টেস্ট