রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাভেদ মিয়াঁদাদ
জাভেদ মিয়াঁদাদ

শচীন টেন্ডুলকারের সেটি ক্যারিয়ারের তৃতীয় টেস্ট, আর জাভেদ মিয়াঁদাদের শততম! লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাড়মেড়ে টেস্ট ম্যাচ। প্রায় আড়াই দিন ব্যাট করে ভারত তুলেছিল ৫০৯। পাকিস্তান ব্যাটিং করল ম্যাচের বাকি পুরো সময়, রান ৫ উইকেটে ৬৯৯! শততম ম্যাচ দারুণভাবে উদ্যাপন করলেন মিয়াঁদাদ, ম্যাচের শেষ দিনে গিয়ে করলেন সেঞ্চুরি। তারিখটি ছিল ৬ ডিসেম্বর, ১৯৮৯। বড়ে মিয়াঁর সেই কীর্তির আজ ২৫ বছর পূর্তি। মিয়াঁদাদের আগে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি ছিল আর শুধু কলিন কাউড্রের। পরে এই ক্লাবে নাম লিখিয়েছেন গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, রিকি পন্টিং, ইনজামাম-উল-হক ও গ্রায়েম স্মিথ। তবে এই সাত তারার মাঝেও সবচেয়ে উজ্জ্বল পন্টিং, শততম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছেন শুধু তিনিই!