রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৪ বার ৩০০ রান করেছে অস্ট্রেলিয়া। কিন্তু চারবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রতিপক্ষ দল একবারও ৩০০ রান করতে পারেনি। এ পর্যন্ত বিশ্বকাপ ক্রিকেটে খেলা ১৯ দলের মধ্যে শুধু অস্ট্রেলীয় বোলাররাই প্রতিপক্ষকে ৩০০ করতে দেননি। তালিকার উল্টো মেরুতে শ্রীলঙ্কা ও হল্যান্ড। এই দুই দলের বিপক্ষে আটবার করে তিন শ রান হয়েছে। অবশ্য শ্রীলঙ্কা খেলেছে ৬৬ ম্যাচ, হল্যান্ড মাত্র ২০টি। এই দুই দলের পরেই কেনিয়ার নাম। সাতবার ৩০০ বিলিয়েছে ওয়ানডে মর্যাদা হারিয়ে ফেলা দলটি। ২৬ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ তিন শ করেছে দুবার।