রেকর্ড কর্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল কাদির-মুশতাক আহমেদদের উত্তরসূরি ভাবা হয় তাঁকে। মাঠেও এর যথার্থতা প্রমাণ করছেন ইয়াসির শাহ। মিরপুর টেস্টের দুই ইনিংসে ৭ উইকেট, সাত টেস্টের ছোট্ট ক্যারিয়ারে পাকিস্তানের লেগ স্পিনারের উইকেট ৩৭টি। টেস্টে প্রথম সাত ম্যাচে ইয়াসিরের চেয়ে বেশি উইকেট পাননি পাকিস্তানের কোনো বোলার। সমান ৩৭ উইকেট অবশ্য ফাস্ট বোলার মোহাম্মদ আসিফের নামের পাশে। প্রথম সাত ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার আবদুর রেহমান। ৩৩ উইকেট নিয়ে তিনে সাব্বির আহমেদ ও জুলফিকার বাবর। টেস্ট ইতিহাসে প্রথম সাত ম্যাচে সবচেয়ে বেশি উইকেট টম রিচার্ডসনের। উনিশ শতকের শেষ দশকে ইংল্যান্ডের হয়ে ১৪টি টেস্ট খেলা এই ডানহাতি ফাস্ট বোলার প্রথম সাত ম্যাচে উইকেট নিয়েছিলেন ৫৩টি।