রেকর্ডের একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস
বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের সেঞ্চুরি এবং উদ্বোধনী জুটিতে দুজনের ২২৪ রান রেকর্ড বইয়ের বাংলাদেশ অংশে ভালোই আলোড়ন তুলেছে। দেখে নিন সেসব—

যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি
২৬৭
আশরাফুল-মুশফিক
শ্রীলঙ্কা, গল, ২০১৩
৫ম
২৩২
ইমরুল-শামসুর

শ্রীলঙ্কা, চট্টগ্রাম, ২০১৪
২য়

২২৪
তামিম-ইমরুল
জিম্বাবুয়ে, চট্টগ্রাম, ২০১৪
১ম

২০০
তামিম-জুনায়েদ
ভারত, মিরপুর, ২০১০
২য়

১৯১
আশরাফুল-মুশফিক
শ্রীলঙ্কা, কলম্বো, ২০০৭
৬ষ্ঠ

টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সর্বোচ্চ রান
৩৬৫/৮
ওয়েস্ট ইন্ডিজ, খুলনা, ২০১২
৩৫৫/৫
অস্ট্রেলিয়া, ফতুল্লা, ২০০৬
৩৩০/৮
ইংল্যান্ড, মিরপুর, ২০১০
৩১৫/৯
শ্রীলঙ্কা, চট্টগ্রাম, ২০০৬
৩০৩/২
জিম্বাবুয়ে, চট্টগ্রাম, ২০১৪

টেস্টে বাংলাদেশের সফলতম জুটি
ইনিংস রান গড় সর্বোচ্চ ১০০/৫০
তামিম-ইমরুল ৩৪ ১৫২৩ ৪৪.৭৯ ২২৪ ৩/৭
মুশফিক-সাকিব ৩৫ ১৪০৪ ৪০.১১ ১২৩ ২/১৩
হাবিবুল-জাভেদ ৩২ ১৩২১ ৪১.২৮ ১৬৭ ৫/৫
তামিম-জুনায়েদ ২৭ ১০০৮ ৩৭.৩৩ ২০০ ৩/২
হাবিবুল-হান্নান ১৫ ৭৬৪ ৫০.৯৩ ১১৪ ৩/৫

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সফলতম জুটি
ইনিংস রান গড় সর্বোচ্চ ১০০/৫০
মুশফিক-সাকিব ৯১ ৩০৯৯ ৩৫.৬২ ১২৩ ৫/২০
তামিম-ইমরুল ৮১ ২৭৩৭ ৩৩.৭৯ ২২৪ ৩/১৫
তামিম-জুনায়েদ ৭০ ২১৩৭ ৩০.৯৭ ২০০ ৪/৮
হাবিবুল-জাভেদ ৫১ ১৭৩১ ৩৪.৬২ ১৬৭ ৫/৮
তামিম-আশরাফুল ৫৯ ১৫৮৪ ২৬.৮৪ ১৩৭ ১/৭

২০০ রানের উদ্বোধনী জুটি গড়া নবম টেস্ট দল বাংলাদেশ। শুধু জিম্বাবুয়েই এখনো এটি করতে পারেনি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরিতে তামিম ছুঁলেন আশরাফুলকে। ৬১ টেস্টে ৬ সেঞ্চুরি ছিল আশরাফুলের, তামিম ছুঁয়ে ফেললেন ৩৭ টেস্টে। তিনটি করে সেঞ্চুরি করেছেন হাবিবুল বাশার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুমিনুল হক।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন তামিমের (১০টি)। পেছনে পড়ে গেছেন ৯ সেঞ্চুরির মালিক আশরাফুল।

এই প্রথম একই ইনিংসে সেঞ্চুরি পেলেন বাংলাদেশের দুই ওপেনার। এক টেস্টে দুই ওপেনারের সেঞ্চুরিও এই প্রথম।

দ্বিতীয়বারের মতো পরপর দুই টেস্টে সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। এর আগের কীর্তিটা ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে, টানা দুই ইনিংসে। তামিম ছাড়া বাংলাদেশের পক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি আছে শুধু মুমিনুল হকের (নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে)।