রেকর্ডের ম্যাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৪
খুলনা টাইটানসের ৪৪ রান বাংলাদেশের ঘরোয়া টি–টোয়েন্টিতে সর্বনিম্ন ও সব মিলিয়ে তৃতীয় সর্বনিম্ন। এর চেয়ে কম রানে অলআউট হয়েছে ত্রিপুরা (৩০) ও হল্যান্ড (৩৯)। বাংলাদেশের ঘরোয়া টি–টোয়েন্টিতে আগের সর্বনিম্ন ইনিংসটি মোহামেডানের। ২০১৩ সালে বিজয় দিবস ক্রিকেটে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৪৫ রানে অলআউট হয় মোহামেডান।
৬৪
মাত্র ৬৪ বলে শেষ খুলনার ইনিংস। বলের হিসাবে টি-টোয়েন্টিতে তৃতীয় সংক্ষিপ্ততম ইনিংস। ২০১৩ সালে বিজয় দিবস ক্রিকেটে মোহামেডান ৫২ (৮.৪ ওভার) বলেই অলআউট হয়েছিল। ৬৩ বলে অলআউট হয়ে দুইয়ে এসেক্স ও হল্যান্ড।
০/৩
আরাফাত সানির আগে টি-টোয়েন্টিতে বিনা রানে ৩ উইকেট নিয়েছেন শুধু শ্রীলঙ্কার চিলাউ ক্লাবের বাঁহাতি স্পিনার দিনুকা হেত্তিয়ারাচ্চি।