প্রথমে অস্ট্রেলিয়া, এরপর শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা সফরে দক্ষিণ আফ্রিকার কাছে পরপর দুটি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে দল দুটি। এই দুই সিরিজের আগে গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ডকেও এক ম্যাচে হারিয়েছে প্রোটিয়ারা। সেই দক্ষিণ আফ্রিকা আজ হ্যামিল্টনে মুখোমুখি নিউজিল্যান্ডের। প্রথম ওয়ানডেটা জিতে গেলে নিজেদের টানা ওয়ানডে জয়ের রেকর্ড স্পর্শ করবে এবি ডি ভিলিয়ার্সের দল। দক্ষিণ আফ্রিকা টানা ১২ ওয়ানডে জিতেছিল ২০০৫ সালে। ওই বছর ইংল্যান্ড (১), জিম্বাবুয়ে (৩), ওয়েস্ট ইন্ডিজ (৫) ও নিউজিল্যান্ডকে (৩) টানা হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্ব রেকর্ডটা ছুঁতে হলে অবশ্য আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে প্রোটিয়াদের। ২০০৩ সালে টানা ২১ ম্যাচ জিতে সে বছর তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া।
ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি জয়
সাল
২১ অস্ট্রেলিয়া ২০০৩
১২ দ. আফ্রিকা ২০০৫
১২ পাকিস্তান ২০০৭-০৮
১১ ও. ইন্ডিজ ১৯৮৫
১১ অস্ট্রেলিয়া ২০০৭
১১* দ. আফ্রিকা ২০১৬-১৭