রেফারির কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেফারিরা বড়ই বেরসিক। খেলায় মাঝেমধ্যেই বাঁশি বাজিয়ে, লাল-হলুদ কার্ড দেখিয়ে খেলোয়াড়দের যন্ত্রণা দেন। প্রিয় দলের হারের কারণ খুঁজতে গেলে তাই সবার আগে দোষ পড়ে রেফারির কাঁধে। রেফারির প্রতাপে যে মাঠে টেকাই দায়। কিন্তু তিউনিসিয়ায় সম্প্রতি ঘটল একটি উল্টো ঘটনা। সেখানে দর্শকের দুয়োতে মাঠে কান্নাকাটিও করছেন রেফারি! শুক্রবার দেশটির লিগ ওয়ানে মুখোমুখি হয়েছিল সিএ বাইজারটিন ও এএস মার্সা। ম্যাচের শুরু থেকেই দর্শকেরা রেফারি ইয়াসিন রোহকে দুয়ো দিতে থাকেন। নিজের মাকে নিয়ে কটূক্তি শুনতে শুনতে একপর্যায়ে মাঠেই কেঁদে ফেলেন ইয়াসিন। তখন দুই দলের খেলোয়াড়েরাই এসে সান্ত্বনা দেন তাঁকে। ম্যাচ শেষেও নিজের দুঃখটা জানালেন নরম মনের এই রেফারি, ‘এ রকম গালি শুনে কান্না আটকানো কঠিন। কেউই মায়ের অপমান সহ্য করতে পারে না।’ ইএসপিএন।