রোমান্টিক কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে তিনি বিধ্বংসী। তাবৎ বোলারের কাছে মূর্তিমান আতঙ্ক। তবে ব্যক্তি বিরাট কোহলি বেশ রোমান্টিক। বিশেষ করে প্রেমিক কোহলি! ভালোবাসা দিবসে প্রেমিকা আনুশকা শর্মাকে দারুণ রোমান্টিক এক বার্তা দিয়েই নিজের ভালোবাসার গভীরতা বুঝিয়ে দিয়েছেন। দুজনের প্রেম চলছে কয়েক বছর ধরে। ২০১৬ সালে খানিক বিরতি পড়েছিল। ঝামেলা শেষ করে গত বছরের মাঝামাঝি থেকে আবার দুজন চলছেন হাত ধরাধরি করে। কোহলি-আনুশকার প্রেমের গল্পটা যে সুখের রাস্তা ধরে এগোচ্ছে, তা পরিষ্কার হলো গতকাল। টুইটারে আনুশকার জন্য কোহলির বার্তাটি ছিল, ‘তুমি যদি চাও প্রতিটি দিনই হবে ভ্যালেন্টাইনস ডে। আর তুমিও প্রতিটি দিন আমার জন্য ভ্যালেন্টাইনস ডে বানিয়ে দাও।’ পোস্টটি পরে অবশ্য টুইট থেকে সরিয়ে নেন কোহলি।