রোহিতের আরও দেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিড় ধরা আঙুলটা সেরে উঠেছে অনেকটাই। তবে কাঁধের চোট ভোগাচ্ছে এখনো। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও তাই মাঠের বাইরে থাকতে হচ্ছে ইংল্যান্ড সফরে চোট পাওয়া রোহিত শর্মাকে। মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক নেই চলতি চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটেও। রোহিত না থাকায় ইংল্যান্ড সিরিজের মতোই শিখর ধাওয়ানের সঙ্গে ভারতের ইনিংস শুরু করবেন অজিঙ্কা রাহানে। ৫ ওয়ানডের সিরিজ শুরু ৮ অক্টোবর। ৩০ অক্টোবর শুরু ৩ টেস্টের সিরিজে অবশ্য খেলতে পারবেন রোহিত। ক্রিকইনফো।