রোহিতের সঙ্গেই পারল না শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই বাঁধভাঙা উল্লাস  সেঞ্চুরির পর। এরপর ডাবল সেঞ্চুরি তো করেছেনই, প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২৫০ রানের মাইলফলকও পেরিয়েছেন রোহিত শর্মা l ক্রিকইনফো
এই বাঁধভাঙা উল্লাস সেঞ্চুরির পর। এরপর ডাবল সেঞ্চুরি তো করেছেনই, প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২৫০ রানের মাইলফলকও পেরিয়েছেন রোহিত শর্মা l ক্রিকইনফো

ঝড়ের আগে দমকা হাওয়ার আভাস থাকে। কাল ইডেন গার্ডেনসে ৩০তম ওভারে এসে ভারত যখন ব্যাটিং পাওয়ার প্লে নিল,

.
.

দমকা হাওয়াই ছিল না। কুলাসেকারার সেই ওভার থেকে ভারত নিল ১৬ রান, রোহিত শর্মা একাই ১৫। সেই শুরু, এরপর তাণ্ডব বয়ে গেছে শ্রীলঙ্কার বোলারদের ওপর। পরের ২১ ওভারে ভারত নিয়েছে ২৫১ রান। ২৯ ওভার শেষে রোহিতের রান ছিল ৯০ বলে ৭৮, পরের ৮৩ বলে করেছেন ১৮৬, ২৬৪ রান করে গড়েছেন ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড। শেষ পর্যন্ত তাঁর ২৬৪ রানই ছুঁতে পারল না শ্রীলঙ্কা, হেরে গেছে ১৫৩ রানে।

21
21


প্রথম ইনিংসে ভারত যে চার শ রানের চূড়ায় কাল উঠেছে, সেখানে সবচেয়ে বেশিবার ওঠার গর্বও তাদের। কাল ভারতের ৪০৪ রান ছিল ওয়ানডেতে তাদের পঞ্চম সর্বোচ্চ স্কোর। শ্রীলঙ্কার বিপক্ষে এর চেয়ে বেশি রানের রেকর্ড আছে, ২০০৯ সালে রাজকোটে ৪১৩ রান করেছিল ভারত। সেই ম্যাচে ৩ রানের কষ্টার্জিত জয় পেয়েছিল ধোনির দল, কাল কোহলির দলের জয় নিয়ে কখনোই
সংশয় ছিল না। পাহাড় তাড়া করে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা, উমেশ যাদব ও স্টুয়ার্ট বিনির তোপে ৪৮ রানেই নেই ৪ উইকেট। অ্যাঞ্জেলো ম্যাথুস (৭৫) ও লাহিরু থিরিমান্নে (৫৯) শেষ পর্যন্ত পরাজয়ের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছেন। মিডিয়াম পেসার ধবল কুলকার্নি নিয়েছেন ৪ উইকেট। সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল, ৪-০-তে এগিয়ে ভারত ধবলধোলাইয়ের হুমকি দিচ্ছে শ্রীলঙ্কাকে। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।