রয়-রুটে ইংল্যান্ডের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসন রয়ের ব্যাট থেকে আসে ইংল্যান্ডের সর্বোচ্চ রান। ছবি: এএফপি।
জেসন রয়ের ব্যাট থেকে আসে ইংল্যান্ডের সর্বোচ্চ রান। ছবি: এএফপি।

পাকিস্তানের বিপক্ষে এর আগের ৯ ম্যাচের ৮টিতেই জিতেছিল ইংল্যান্ড। সাউদাম্পটনের রোজ বোলে দশম মোকাবিলাতেও জিতেই মাঠ ছেড়েছে ইংলিশরা। পাকিস্তানের বিপক্ষে জয়কে নিয়মিত বিষয়েই পরিণত করেছে এউইন মরগানের দল।
ম্যাচে আগে ব্যাট করা পাকিস্তান নিজেদের সংগ্রহটাকে ২৬০-এর বেশি নিতে পারেনি। অথচ একপর্যায়ে বেশ সুবিধাজনক জায়গায় থেকে বড় সংগ্রহেরই স্বপ্ন দেখছিল তারা। ৩৫তম ওভার শেষে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে ফেলা পাকিস্তানকে বেশিদূর যেতে দেননি ইংলিশ বোলাররাই।
২৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ইনিংসের ৩৪তম ওভারের সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। এ সময় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৮ ওভারে ২৪৮। কিন্তু মাত্র ৩ বল হয়েই খেলা আবারও বন্ধ হয়ে গেলে ম্যাচ আর মাঠে গড়ায়নি। ৩৪ ওভার শেষে ইংল্যান্ড স্কোরবোর্ডে তুলেছিল ৩ উইকেটে ১৯৪ রান। এ সময় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়ের জন্য তখন দরকার ছিল ১৫১ রান।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ জেসন রয়ের। তিনি করেন ৬৫। জো রুটও কম যাননি। তাঁর ব্যাট থেকে আসে ৬১। এ ছাড়া এউইন মরগান ৩৩ ও বেন স্টোকস ১৫ রান করেন। পাকিস্তানের পক্ষে ১টি করে উইকেট নেন উমর গুল ও মোহাম্মদ নাওয়াজ।
এর আগে অধিনায়ক আজহার আলীর ৮২, সরফরাজ আহমেদের ৫৫ আর বাবর আজমের ৪০ রানে স্কোরবোর্ডে ২৬০ রান তোলে পাকিস্তান। ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস, মার্ক উড, লিয়াম প্ল্যাংকেট, জো রুট প্রত্যেকেই নিয়েছেন ১টি করে উইকেট। সফল বোলার ছিলেন আদিল রশিদ। ৫১ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। সূত্র: এএফপি।