রয়কে বাদ দেওয়া ভুল ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বে যে দলটা দুর্দান্ত খেলল, সেই ইংল্যান্ডই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারল অসহায়ভাবে। কেন এই ব্যর্থতা? কারণ খুঁজতে গিয়ে অনেকে অনেক কথা বলছেন। সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনও তাঁর মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন। পিটারসেনের মতে, সেমিফাইনালে জেসন রয়কে না খেলিয়েই বড় ভুলটা করেছে ইংল্যান্ড। রয়কে বাদ দিয়ে জনি বেয়ারস্টোকে খেলানোর অবশ্য কারণও ছিল। গ্রুপের তিন ম্যাচ মিলিয়ে রয় করেছিলেন মাত্র ১৮ রান। তারপরও পিটারসেন মনে করেন, বড় ম্যাচে রয়ের ভালো করার একটা সম্ভাবনা ছিল, ‘আমি বলছি না যে সে নিশ্চিতভাবেই ম্যাচটা জিতিয়ে দিত। তবে ওদের উচিত ছিল জয়ী একাদশটা ধরে রাখা।’ এএফপি।