র্যাঙ্কিংয়ে শঙ্কা-সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজে যে হাতছানি ছিল বাংলাদেশের, ওয়ানডে সিরিজে সেই হাতছানি জিম্বাবুয়ের সামনে। সুযোগ আছে বাংলাদেশকে দশে নামিয়ে নিজেরা নয়ে উঠে যাওয়ার। তবে কাজটা ‘একটু’ কঠিন। ৫-০-তে হারাতে হবে বাংলাদেশকে!
৬৯ রেটিং পয়েন্ট নিয়ে এখন আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নয়ে বাংলাদেশ। ৫৮ পয়েন্ট নিয়ে দশে জিম্বাবুয়ে। আজ শুরু সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করতে পারলে এই ১১ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে আরও ৬ পয়েন্ট এগিয়ে যাবে জিম্বাবুয়ে। র‌্যাঙ্কিংয়ের সোপান বাইতে হলে চিগুম্বুরা-টেলরদের সামনে বিকল্প এই একটিই। আর কোনো ফলাফলেই নয়ে উঠতে পারবে না তারা।
বাংলাদেশের তাই ৯ নম্বর জায়গা হারানোর শঙ্কা নেই বললেই চলে। তবে র‌্যাঙ্কিংয়ে নিচের দলের সঙ্গে খেলা বলে সুযোগ নেই ওপরে ওঠার। বাংলাদেশ পারে ওপরে থাকা দলগুলোর সঙ্গে ব্যবধান কমানোর। ৯৬ পয়েন্ট নিয়ে এখন ৮ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ, সমান রেটিং পয়েন্ট নিয়ে ভগ্নাংশের ব্যবধানে সাতে নিউজিল্যান্ড, ৯৮ পয়েন্ট নিয়ে ছয়ে পাকিস্তান। এই সিরিজে জিম্বাবুয়েকে ধবলধোলাই করতে পারলে বাংলাদেশ পাবে ১১ রেটিং পয়েন্ট। ৪-১ ব্যবধানে জিতলে জিম্বাবুয়ের সঙ্গে এখনকার ১১ পয়েন্টের ব্যবধান বেড়ে হবে ১৭। বাংলাদেশ ৩-২ ব্যবধানে জিতলে জিম্বাবুয়ের সঙ্গে ব্যবধান কমে হবে ৯। জিম্বাবুয়ে ৪-১-এ জিতলে সিরিজ শেষে দুদলেরই পয়েন্ট থাকবে ৬৩, তবে ভগ্নাংশের ব্যবধানে বাংলাদেশ থেকে যাবে নয়েই। আর ৩-২-এ জিতলে বাংলাদেশের সঙ্গে ব্যবধান কমে যাবে ৫ বা ৬ পয়েন্ট।

ওয়ানডেতে

সাকিব আল হাসান,ব্রেন্ডন টেলর
সাকিব আল হাসান,ব্রেন্ডন টেলর

বাংলাদেশ–জিম্বাবুয়ে
ম্যাচ
৫৯
জয়
বাংলাদেশ
৩১
জয়
জিম্বাবুয়ে
২৮
দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ ৩২০/৮, বুলাওয়ে. ২০০৯
জিম্বাবুয়ে ৩২৩/৭, বুলাওয়ে, ২০০৯

৩০০ পেরোনো স্কোর
বাংলাদেশ ২ জিম্বাবুয়ে ৬
দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ ৯২ নাইরোবি, ১৯৯৭
জিম্বাবুয়ে ৪৪ চট্টগ্রাম, ২০০৯
সবচেয়ে বেশি রান
১১৫৮
সাকিব আল হাসান
১০৩৬
ব্রেন্ডন টেলর
সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ
১৫৪, তামিম ইকবাল, বুলাওয়ে, ২০০৯
জিম্বাবুয়ে
১৯৪*, চার্লস কভেন্ট্রি, বুলাওয়ে, ২০০৯
সেঞ্চুরি ১৭ বাংলাদেশ ৯ জিম্বাবুয়ে ৮

সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ ৫৬, আবদুর রাজ্জাক
জিম্বাবুয়ে ৩৫, রেমন্ড প্রাইস
সেরা বোলিং
বাংলাদেশ ৫/২৯, আবদুর রাজ্জাক, ঢাকা, ২০০৯
জিম্বাবুয়ে ৬/২০, ব্রায়ান স্ট্র্যাংর‌্যা, নাইরোবি, ১৯৯৭
সেঞ্চুরি জুটি ৩৭
বাংলাদেশ ১৮ জিম্বাবুয়ে ১৯
৩ সবচেয়ে বেশি সেঞ্চুরি শাহরিয়ার নাফীসের।
৪৫ সবচেয়ে বেশি ডিসমিসাল মুশফিকুর রহিমের।
১৭০ সর্বোচ্চ জুটি দুই হোসেনের—শাহরিয়ার ও মেহরাবের।