র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইয়াসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছর পর লর্ডসে টেস্ট জিতেছে পাকিস্তান। সেই সূত্রেই ২০ বছর পর আইসিসির টেস্ট র্যা ঙ্কিংয়ের বোলিংয়েও শীর্ষস্থানটা ফিরে পেল পাকিস্তান। ম্যাচে ১০ উইকেট নিয়ে লেগ স্পিনার ইয়াসির শাহ তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন এক নম্বরে। ইয়াসিরের আগে পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বশেষ ১৯৯৬ সালে এক নম্বর ছিলেন আরেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। ঘটনাচক্রে পরশু লর্ডসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই মুশতাকই দোভাষী হিসেবে কাজ করলেন ইয়াসিরের।

ইয়াসির শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনকে সরিয়ে। চোটের কারণে লর্ডসে না খেলা অ্যান্ডারসন নেমে গেছেন তিনে। দুইয়ে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। বোলারদের মধ্যে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন ক্রিস ওকস। ম্যাচে ১১ উইকেট নেওয়া ইংলিশ পেসার ২৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার-সেরা ৩৬ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে সাকিব আল হাসান। এই বাঁহাতি স্পিনার আছেন ১৬ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যা ঙ্কিংয়ে শীর্ষ চারে কোনো অদলবদল হয়নি। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ যথারীতি শীর্ষে। লর্ডসে ব্যর্থ ইউনিস খান ছিটকে পড়েছেন সেরা পাঁচ থেকে (ষষ্ঠ)। তাঁর অধিনায়ক মিসবাহ এক ধাপ এগিয়ে উঠেছেন নয়ে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে মুমিনুল হক (২২তম)। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।

আইসিসি টেস্ট ​র‍্যাঙ্কিং

শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
১ (-) স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়া ৯২৫
২ (-) কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড ৮৬৮
৩ (-) হাশিম আমলা দ. আফ্রিকা ৮৬০
৪ (-) জো রুট ইংল্যান্ড ৮২০
৫ (+১) এবি ডি ভিলিয়ার্স দ. আফ্রিকা ৮১৮
শীর্ষ পাঁচ বোলার
১ (+৩) ইয়াসির শাহ পাকিস্তান ৮৭৮
২ (-) রবিচন্দ্রন অশ্বিন ভারত ৮৭১
৩ (-২) জেমস অ্যান্ডারসন ইংল্যান্ড ৮৬৮
৪ (-১) স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ড ৮৫৯
৫ (-) ডেল স্টেইন দ. আফ্রিকা ৮৪১
শীর্ষ তিন অলরাউন্ডার
১ (-) রবিচন্দ্রন অশ্বিন ভারত ৪০৬
২ (-) সাকিব আল হাসান বাংলাদেশ ৩৮৪
৩ (-) স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ড ২৭৭