লইয়ার্স বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

লইয়ার্স বিশ্বকাপ ক্রিকেটে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হ্যামিল্টনে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে আজ কমনওয়েলথ একাদশকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ লইয়ার্স দল। আন্তর্জাতিক লইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন ব্যবস্থাপনায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ল’ইয়ার্স ক্রিকেট সংস্থা যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপটি। ভিন্নধর্মী বিশ্বকাপের এটি সপ্তম আসর। টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। ৯ জানুয়ারি বিশ্বকাপের ফাইনাল।

এবার তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। আগের দুইবার একটি ম্যাচেও জয়ের মুখ না দেখা বাংলাদেশ এবার প্রথম জয়ের মুখ দেখেছে। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল মুখার্জি ও একরামুল হক টুটুল। ম্যানেজার হিসেবে আছেন আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন।


এর আগে লইয়ার্স ক্রিকেট বিশ্বকাপ ২০০৭ ও ২০১৩ সালে ভারতে, ২০০৯ সালে ইংল্যান্ডে, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজে এবং ২০১৫–১৬ সালে অস্ট্রেলিয়ায়, ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।