লক্ষ্যটা কঠিন, পারবে মাশরাফির দল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বোলিংয়ে একমাত্র সাকিবই লড়েছেন দলের হয়ে। প্রথম আলো
আজ বোলিংয়ে একমাত্র সাকিবই লড়েছেন দলের হয়ে। প্রথম আলো

পরীক্ষা নিরীক্ষাটা সম্ভবত একটু বেশিই হয়ে গেল। তৃতীয় টি-টোয়েন্টিতে চার চারজন ক্রিকেটারের অভিষেক হয়েছে আজ। বাংলাদেশ দলের প্রায় অনভিজ্ঞ এক বোলিং আক্রমণের সর্বোচ্চ সুযোগ নিয়ে জিম্বাবুয়ে ১৮৭ রানের পাহাড় গড়েছে।
ইনিংসের তৃতীয় ওভারটাই ইঙ্গিত দিয়েছিল জিম্বাবুয়ের রান উৎসবের। অভিষিক্ত আবু হায়দারের দ্বিতীয় ওভারে ভুসি সিবান্দা ৩ চার ও ১ ছক্কায় নিলেন ১৮ রান। সেই যে শুরু হলো বৃষ্টির আগে সেটা আর থামল না। ৭ ওভারে ১ উইকেট হারিয়েই ৭০ করে ফেলে জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে খানিকটা স্বস্তি মেলে বাংলাদেশের। বৃষ্টি বিরতির পর বাংলাদেশকে দ্রুত দুই উইকেট এনে দেন সাকিব আল হাসান। যার প্রথমটি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৪০০তম উইকেটটা পেয়ে যান সাকিব।
কিন্তু ম্যালকম ওয়ালার ও শন উইলিয়ামস মিলে ঠিকই পাল্টা আক্রমণ করে গেছেন। মাত্র ৭ ওভারে এই জুটি ৭৪ করে দলের রানকে নিয়ে যান পৌনে দুই শ’র কাছাকাছি। ১৮তম ওভারে ২৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৯ করা ওয়ালার আউট হয়ে যাওয়ায় আর দুই শ ছুঁতে পারেনি জিম্বাবুয়ে। ৩২ রানে ৩ উইকেট নেওয়া সাকিবই। আজকের সেরা বোলা। অভিষিক্তি আবু হায়দার ৪০ রানে পেয়েছেন ২ উইকেট। আরেক অভিষিক্ত মোহাম্মদ শহীদও পেয়েছেন ১ উইকেট, ৩২ রানের বিনিময়ে।