শ্রীলঙ্কার সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিসারা পেরেরার ৪ উইকেটই ভেঙে দিয়েছে পাকিস্তানের মেরুদণ্ড ছবি: রয়টার্স।
থিসারা পেরেরার ৪ উইকেটই ভেঙে দিয়েছে পাকিস্তানের মেরুদণ্ড ছবি: রয়টার্স।

২০১০ সালে শ্রীলঙ্কার রাঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ৩৮৫ রানের পাহাড়ে চেপেছিল পাকিস্তান। এই মাঠে এখনো পর্যন্ত সেটাই সর্বোচ্চ রানের ইনিংস। অর্জনের রেকর্ডটা টিকে থাকলেও আজ এই মাঠেই কম রানের ইনিংসটিও নতুন করে লিখতে বসেছিল পাকিস্তান। সেই লজ্জা শেষপর্যন্ত এড়াতে পারলেও সিরিজটা আর জেতা হলো না সফরকারীদের। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৮ ওভারে ১০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেসেখেলেই ম্যাচ পকেটে পুড়েছে লঙ্কানরা। মামুলি লক্ষ্য টপকাতে উপুল থারাঙ্গা ও তিলকরত্নে দিলশানের উদ্বোধনী জুটিতেই আসে ৪৬ রান। এরপর তৃতীয় উইকেট জুটিতে মাহেলা জয়াবর্ধনে-দিলশান তোলেন ৪১ রান। ৫০ রানে অপরাজিত ছিলেন দিলশান ।

ডাম্বুলার মাঠে সর্বনিম্ন ইনিংস ৮৮। এই অঙ্কে গুটিয়ে যাওয়ার ইতিহাসের পাশে লেখা আছে ভারত ও ইংল্যান্ডের নাম। পাকিস্তান অবশ্য সেই অঙ্ক থেকে করতে পেরেছে ১৪ রান বেশিই। আজ তাদের ইনিংস গুটিয়েছে মাত্র ১০২ রানেই। এটাও একটা রেকর্ড। শ্রীলঙ্কার মাঠে এরচেয়ে কম আর কখনোই করেনি পাকিস্তান। এর আগে ১৯৮৬ সালে পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডেতে গুটিয়ে গিয়েছিল ১২৫ রানেই।

টস জিতেছিল পাকিস্তানই। টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানের মাথায় দুই ওপেনার শারজিল খান (০), আহমেদ শেহজাদ (১০) ও মোহাম্মদ হাফিজের উইকেট হারিয়েছিল পাকিস্তান। চতুর্থ উইকেটে মিসবাহ-উল-হক ও ফাওয়াদ আলমের গড়া ৩৩ রানের জুটিটাই পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ। একাই লড়াই চালিয়েছেন ফাওয়াদ। শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ৩৮ রান করে। তাঁর ৩৮ রান না থাকলে পাকিস্তানের স্কোরবোর্ড নিতো এক ভয়াবহ চেহারা। মিসবাহর ব্যাট থেকে এসেছে ১৮ রান। শেহজাদ, মিসবাহ ও ফাওয়াদ ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। শ্রীলঙ্কার পক্ষে আজ বল হাতে ঝড় তুলেছেন থিসারা পেরেরা। তাঁর সংগ্রহ ৪ উইকেট। আরেক পেসার ধাম্মিকা প্রাসাদ নিয়েছেন দুইটি উইকেট।
সূত্র: টেন ক্রিকেট।